শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় প্রাইভেট কারচাপায় নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৬

Road-Accident-520160501131713
ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার কোটবাড়ি এলাকায় প্রাইভেট কারের চাপায় দীপংকর সাহা (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

দীপংকর যশোরের মনিরামপুর এলাকার মনীন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি গ্রামীণফোনের ভেন্ডোর এনার্জি প্যাক শাহিন এন্টারপ্রাইজের লাইন সুপারভাইজার।

রোববার (১ মে) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা গ্রামীণফোনের জোন ইনচার্জ হারুনুর রশীদ বাংলানিউজকে জানান, কোটবাড়ি থেকে চান্দিনার মাধাইয়া এলাকা পর্যন্ত গ্রামীণফোনের ফাইবার অপটিকস কাজের তদারকি করতেন দীপংকর। দুপুরে কোটবাড়ি এলাকায় কাজ করার সময় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি