শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সংসদ সদস্য মুজিবুর রহমান ফকির আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০১৬

333320160502095714

ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সোমবার (২ মে) সকাল ৯টা ২৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এর আগে রোববার (১ মে) রাতে তিনি মমেক হাসপাতালে ভর্তি হন। মজিবুর রহমান ফকির গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি