শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৪৩ ইউপিতে আ’লীগ ৩৫, বিএনপি ১, স্বতন্ত্র ৪, স্থগিত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৬

Chandina news pic 1

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লার চার উপজেলার ৪৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ৩৫, বিএনপি ১, ও ৪টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ ৪, বিএনপি প্রার্থী ১ ও স্বতন্ত্র প্রার্থী ২টিতে জয়ী হয়েছেন। মাধবপুর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।

এ উপজেলার শিদলাই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গিয়াস উদ্দিন, দুলালপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী রিপন ভূইয়া, মালাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আজাদ ভূইয়া, শশীদল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আ’লীগের বিদ্রোহী) গিয়াস উদ্দিন মাস্টার, চান্দলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোস্তফা শাহীন,  ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে স্বতন্ত্র (আ’লীগের বিদ্রোহী) প্রার্থী হাজী জসিম উদ্দিন ও সাহেবাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোস্তফা সারোয়ার খান জয়ী হয়েছেন।

monohorgonj-winner chairman

মনোহরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সবগুলো ইউনিয়নেই আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, বাইশগাঁও ইউনিয়নে মো. আলমগীর হোসেন, হাসনাবাদ ইউনিয়নে মো. কামাল হোসেন, ঝলম (উত্তর) ইউনিয়নে মো. ইকবাল হোসেন, মৈশাতুয়া ইউনিয়নে মোস্তফা কামাল চৌধুরী, লক্ষণপুর ইউনিয়নে মো. মহিন উদ্দিন চৌধুরী, খিলা ইউনিয়নে মো. আল আমিন ভূইয়া, উত্তর হাওলা ইউনিয়নে এম এ হান্নান, বিপুলাসার সহিদুর রহমান দুলাল, ও নাথেরপেটুয়া ইউনিয়নে মাস্টার রুহুল আমিন।

চৌদ্দগ্রাম উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবগুলো ইউনিয়নেই আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

উপজেলার কাশীনগর ইউনিয়নে মোশারেফ হোসেন (বিনা প্রতিন্দ্বন্দ্বিতায়), শ্রীপুর ইউনিয়নে শাহজালাল মজুমদার (বিনা প্রতিন্দ্বন্দ্বিতায়), শুভপুর ইউনিয়নে খলিলুর রহমান, উজিরপুর ইউনিয়নে জয়নাল আবেদিন খোরশেদ, কালিকাপুর ইউনিয়নে মাহবুব হোসেন মজুমদার , ঘোলপাশা ইউনিয়নে কাজী জাফরউল্লাহ, বাতিসা ইউনিয়নে জাহিদ হোসেন টিপু, মুন্সিরহাট ইউনিয়নে মাহফুজ আলম, কনকাপৈত ইউনিয়নে জাফর ইকবাল,  চিওড়া ইউনিয়নে একরামুল হক, জগন্নাথদিঘী ইউনিয়নে জানে আলম,গুণবতী ইউনিয়নে সৈয়দ আহমেদ খোকন ও আলকরা ইউনিয়নে গোলাম ফারুক হেলাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

চান্দিনায় ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে বেসরকারিভাবে ১১টি ইউনিয়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিজয়ী ১১ চেয়ারম্যানের মধ্যে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ এবং ২টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নামে বিজয়ী হয়েছেন। এছাড়া উপজেলার জোয়াগ ইউনিয়নের ২টি ও মহিচাইল ইউনিয়নের ২টি ভোটকেন্দ্র স্থগিত হওয়ায় এবং ওই ইউনিয়নগুলোতে ভোটের ব্যবধান কম হওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি