শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ অরাজকতায় নিপতিত হচ্ছে- নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৬

Editorial-abou

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পরিস্থিতি। এর মধ্যে ইসলামি চরমপন্থিদের মাধ্যমে হত্যাকা-, রাজনৈতিক পরিস্থিতি ও ট্রাইব্যুনালের বিষয়ে উল্লেখ করা হয়। সোমবার নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে এ বিষয়গুলো উঠে আসে।

নিউ ইয়র্কস টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে ২০ জনকে নির্মমভাবে হত্যা করেছে ইসলামি চরমপন্থিরা। ইসলামি মৌলবাদের সমালোচনা করায় সর্বপ্রথম এক ব্লগার চরমপন্থিদের হামলার শিকার হয়। তারপর ইতালির সহায়তা কর্মী ও জাপানের কৃষিবিদকে গত বছর প্রাণনাশ করে চরমপন্থিরা। আর গত মাসের নয় দিনে ৫ জনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সহিংসতার মধ্য দিয়ে ২০১৪ সালে পুনরায় নির্বাচিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং তার ঘোর বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতকে এজন্য অংশত দায়ী করা হচ্ছে। প্রধান বিরোধীদল বিএনপি ও তাদের মিত্র জামায়াতে ইসলাম ওই নির্বাচনে অংশ গ্রহণ করেনি। বিরোধিদের বয়কটের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার গঠন করেন।

১৯৭১ সালের স্বাধীনতা বিরোধিতা ও গণহত্যার অভিযোগ এনে জামায়াতে ইসলামের নেতাদের টার্গেট করে ২০১০ সালে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। ট্রাইব্যুনাল সরকারের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এতে টার্গেট করা হয়েছে জামায়াতে ইসলামীর নেতাদের।

এছাড়া বাংলাদেশে বিচারবিহীন হত্যাকা-, নির্যাতন ও আইন ভঙ্গ করে অপহরণের ঘটনা ঘটেছে। তাতে দেশটিতে আইনের প্রতি মানুষের আস্থা কমছে। মিসেস হাসিনার সরকার মত প্রকাশে স্বাধীনতা ও গণমাধ্যম দমন করে গ্রেফতার পরিচালনা করছে।

গত মাসে মিসেস হাসিনা নাস্তিক ব্লগারদের সমালোচনা করে বলেছেন, ‘আমাদের নবী ও অন্য ধর্মের প্রতি নিন্দা করে লেখা গ্রহণযোগ্য নয়’। এই বক্তব্য চরমপন্থিদের রসদ যুগিয়েছে, তারা মাথাচাড়া দিচ্ছে। সহিংসতা পরিহার বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক সংস্থা ‘ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’ সতর্কতা দিয়ে বলেছে, পাল্টা পদক্ষেপের কারণে সহিংস রাজনৈতিক সংগঠন ও চরমপন্থিরা উপকৃত হচ্ছে।

আনসার আল ইসলাম নামে বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন নির্মম হত্যাকা- চালাচ্ছে। ৬ এপ্রিল আইনের শিক্ষার্থী নাজিমউদ্দিন সামাদকে হত্যার দায় স্বীকার করেছে আল কায়দার সহযোগী সংগঠন আনসার আল ইসলাম। এছাড়া ৩০ এপ্রিল হিন্দু দর্জি নিখিল চন্দ্র জোয়ারদার হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে এখনো মিসেস হাসিনার সরকার বাংলাদেশে আইএসের অস্তিত্ব আছে বলে স্বীকার করেনি।

২৫ এপ্রিল মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং সমকামী আন্দোলনের নেতা জুলহাজ মান্নানকে হত্যার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ হত্যার তদন্তে পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।

সহিষ্ণুতা, শান্তি ও বৈচিত্রতার ঐতিহ্য হিসেবে বাংলাদেশের গর্ব রয়েছে। শেখ হাসিনার সরকারের উচিত মার্কিন সরকারের এই সমর্থনকে স্বাগত জানানো। হামলাকারীদের তেমন কাউকে বিচারের আওতায় আনা হয়নি বলে দায় মুক্তির পরিবেশ বিরাজ করছে।

যারা টার্গেট হতে পারে তাদেরকে সরকারের অবশ্যই সুরক্ষা দিতে হবে এবং গণতান্ত্রিক স্বাধীনতা ও আইনের শাসনের ওপর বিশ্বাস পুনর্বহাল করতে হবে। এটা করতে ব্যর্থ হলে বাংলাদেশে শুধু বিশৃঙ্খলায় নিপতিত হওয়ার গতিই বাড়বে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি