বিনোদন ডেস্ক ঃ
শুরুটা প্রায় সত্তুর বছর আগে। ফ্রান্সের দক্ষিণের শহর কানে ১৯৪৬ সালে প্রথমবার আয়োজন করা হয় ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার’। আর সেই থেকেই পুরো জৌলুস নিয়ে চলছে ফিল্ম ফেস্টিভালটি। অস্কার কিংবা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব যেমন ভেনিস ফিল্ম ফেস্টিভাল, বার্লিন ফিল্ম ফেস্টিভালের থেকেও গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ উৎসবে পরিনত হয়েছে। শুরু থেকেই এই উৎসবটিতে হাজির হতেন বিশ্বখ্যাত নামিদামি তারকা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে নির্মাতারা। তাদের সেরা নির্মাণ নিয়ে বিশ্বের তাবৎ সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে জিতে নিতেন কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘পাম ডি’ওর’। প্রতি বছরের মত এবারও ১১ মে থেকে শুরু হওয়া কান উৎসবকে ঘিরে ফ্রান্সের দক্ষিণের শহর কানে ভিড় জমিয়েছে বিশ্বের বাঘা বাঘা তারকারা। শুধু বর্তমান সময়ে নয়, বরং বহু আগে থেকেই কান চলচ্চিত্র উৎসবে যে বিশ্বখ্যাত তারকারা ভিড় জমাতেন তার পুরনো স্মৃতিগুলো দেকে নিতে পারেন ছবিতে:


























































