বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৬

ak-34

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরেশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

শুক্রবার (১৩ মে) সকাল ১০ টার দিকে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে আহত করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার সরেশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের আহসান উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত বছর এই এলাকায় একটি রাস্তার নির্মাণ কাজ হয়েছিল। সেই কাজের বিষয় নিয়ে তর্কাতর্কির জের ধরে সকালে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয় কয়েকজন যুবক। পরে বিকেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল ভট্ট জানান, মরদেহ থানায় আনা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই ঘটনায় এখনো মামলা হয়নি। আসামিদের পরিচয় পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি