মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির চোখে ‘ডাবল’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৬

 

untitled-3_165824

ডেস্ক রিপোর্ট ঃ

গত মৌসুমের মতো এবার আর চ্যাম্পিয়নস লিগ জেতা হলো না বার্সার! কোয়ার্টার ফাইনালেই অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কাতালানরা। তবে চলতি মৌসুমের বাকি দুটি শিরোপা (স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রে) জয়ের খুব কাছাকাছি রয়েছে বার্সা। এই ডাবলেই চোখ লিওনেল মেসির।

ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে মেসি আরো বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে ছিটকে যাওয়ায় আমি হতাশ। প্রতি বছর তো আর সব জেতা যায় না। আপাতত ডাবলেই চোখ রাখছি। আর এ দুটি ট্রফি জিততে পারলেই চলবে!’

আর্জেন্টাইন এই ফুটবলার আরো বলেন, ‘ রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, ভিয়ারিয়াল এবং অন্য শক্তিশালী দলের বিপক্ষে খেলে লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকা খুব একটা সহজ ছিল না। আমাদের সেরাটা ঢেলে দিয়েই এখানে এসেছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি