মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রেকর্ড গড়লেন আর্জেন্টাইন হিগুয়েন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৬

Higuain-bg20160515153130

স্পোর্টস ডেস্ক ঃ

অবিশ্বাস্য কাজই করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। ইতালিয়ান সিরি আ লিগে স্ট্রাইকারদের যেখানে গোলের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়, সেখানে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ফেলেছেন এ আর্জেন্টাইন।

 

শনিবার রাতে লিগের শেষ ম্যাচ খেলতে নামে নাপোলি। আর সে ম্যাচে ফ্রোসিনোনের বিপক্ষে হিগুয়েন হ্যাটট্রিক করলে ম্যাচে আকাশী জার্সিধারীরা ৪-০ ব্যবধানে জয় পায়।

 

এই হ্যাটট্রিকেই ‘রেকর্ড বয়’ বনে যান হিগুয়েন। ২৮ বছর বয়সী এ স্ট্রাইকারের এবারের মৌসুমে ৩৫ ম্যাচে ৩৬ গোল। তিনি ৬৬ বছরের পুরোনো রেকর্ডও ভেঙেছেন। ১৯৫০ সালে গানার নরধালস ৩৫টি গোল করে এতদিন রেকর্ডের মালিক ছিলেন।

সর্বোচ্চ গোলদাতার মালিক হয়ে রেকর্ড গড়বেন ম্যাচ শেষে এমনটিই জানান হিগুয়েন, ‘এমন একটি রেকর্ড গড়তে পেরে দারুণ লাগছে। আমি আমার পরিবার, বন্ধু ও দলের সবাইকে ধন্যবাদ জানাই। আমি জানতাম এটি করতে পারবো। খেলার প্রথমার্ধে আমি কোনো গোলের দেখা পাইনি। তবে দ্বিতীয়ার্ধে দলের সবাই আমাকে সাহায্য করেছে।’

এদিকে এমন কীর্তির দিনে অবশ্য নাপোলিকে চ্যাম্পিয়ন করাতে পারেননি হিগুয়েন। দ্বিতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে মাউরিজিও সারির শিষ্যদের। লিগে টানা পঞ্চম শিরোপা জেতা জুভেন্টাস ট্রফির উৎসব করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি