শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে লরিচাপায় পথচারী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৬

৩৩৩৩

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া রাস্তার মাথায় লরির চাপায় আবদুল মনসুর (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচ পথচারী।

শনিবার (৪ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার হামিদ  জানান, একটি লরি একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় ছয় পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি