
স্টাফ রিপোর্টারঃ
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় Work For Child, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত মেধা যাচাই, কুইজ ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় তিন জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ২ জুন অনুষ্ঠিত এ উৎসবে শহরের প্রায় ৭ শত ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। জেলার পুলিশ সুপার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ক্রীড়া ক্ষেত্রে সম্মামনা পেয়েছেন গভঃ মডেল গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক পারভীন আক্তার, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.এফ.এম আব্দুস সাকির এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিমকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য যে,২০১৩ সালের ২৯ মে শিক্ষক মোঃ আব্দুর রহিমকে কুমিল্লা ইয়ূথ জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে অনুকরণীয় শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছিল। তখন তিনি নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। Work For Child এর এ অনুষ্ঠানটি উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আদিলের চমৎকার উপস্থাপনায় মন্ত্রমুগ্ধ হয়ে দর্শক ও অংশগ্রহণকারীরা উপভোগ করেন ।

























































