ডেস্ক রিপোর্ট: গত ১০ বছরে ভারতীয় নাগরিক এবং সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ) প্রায় পাঁচশ ৯১ জন বাংলাদেশীকে হত্যা করেছে।
গত সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন-এর প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এবং বিএসএফ-এর মাঝে এবছর সীমান্ত হত্যা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। তিনি আরো বলেন, বিএসএফ-এর মহাপরিচালক সীমান্ত হত্যার সংখ্যা শূণ্যে নামিয়ে আনার ব্যাপারে একমত প্রকাশ করেছেন।
তিনি বলেন, বৈঠকে সীমান্ত হত্যার তদন্তের ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সঠিক তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।
মন্ত্রী আরো বলেন, গত ১০ বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় সীমান্তে বাংলাদেশীদের হত্যার পরিমাণ কমেছে এবং এটি আরো কমবে বলে আমি আশাবাদী।


























































