স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশে নিরবে বিভিন্ন জঙ্গি দল তাদের নেটওয়ার্ক বিস্তার করছে বলে পাকিস্তানি সংবাদ মাধ্যম ‘ডন’ এক রিপোর্ট প্রকাশ করেছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশ সরকার নিষিদ্ধ গ্রুপ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নিয়ন্ত্রণ করতে করতেই নতুন দুটি দল মাথা চাড়া দিয়ে উঠেছে।
আল-কায়েদার মতাদর্শে বিশ্বাসী দল আনসার আল ইসলাম পরিচালনা করছেন বহিষ্কৃত মেজর সৈয়দ এম. জিয়াউল হক। যিনি ২০১২ সালে সেনা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন বলে ডন তার রিপোর্টে জানিয়েছে। দলটিতে প্রায় ২শ প্রশিক্ষিত কর্মী আছে বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গ্রুপ আইএস-এর পক্ষে বাংলাদেশে কাজ করছে বাংলাদেশী কানাডিয়ান যুবক তামিম চৌধুরী। যিনি নিজেকে শেখ আবু ইব্রাহিম আল-হানিফ নামে পরিচয় দেন।
জঙ্গিদলের সদস্য হিসাবে গ্রেফতারকৃতদের মধ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতির একজন ছেলেও আছে বলে রিপোর্টে বলা হয়। সূত্র: ডন























































