শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইনের নীতিনির্ধারকরাই আইন মানে না


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৬.২০১৬

gu-550x354
ডেস্ক রিপোর্ট ঃ

‘গাড়িতে নম্বর প্লেট না থাকলেও কোন সমস্যা নেই’ বলেছেন সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তাঁর এমন বক্তব্যের প্রেক্ষিতে বিশিষ্ট স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, আমাদের দেশের নীতি নির্ধারকরাই যদি এমন কথা বলেন তাহলে দেশ কীভাবে চলবে?

শুক্রবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘ডেটলাইন ঢাকা’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেছেন যে, দেশ ডিজিটাল হওয়ার পরে গাড়িতে নম্বর প্লেট লাগাতে হবে। কিন্তু বিআরটিআই এর প্রধানের মতে, কোনো অবস্থাতেই নম্বর প্লেট ছাড়া রাস্তায় গাড়ি নামানো যাবে না, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক। প্রয়োজনে নম্বর প্লেট হাতে লিখেই গাড়ি রাস্তায় নামাতে হবে।

প্রায়ই বলা হয়, আমাদের দেশের মানুষ আইন মানেন না। কিন্তু আমার কথা হলো কয়েক লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত আছেন। কিন্তু কখনই এমন শোনা যায়নি যে, ট্রাফিক আইন না মানার কারণে এক বাংলাদেশিকে জেলে প্রেরণ করা হয়েছে। তাহলে তারা যখন বিদেশে সকল আইন মেনে চলতে পারে তখন বাংলাদেশে যারা আছে তারা পারবে না কেন? তার মানে আমি মনে করি আমাদের দেশে আইন প্রয়োগে সমস্যা আছে।

মোবাশ্বের হোসেন বলেন, আমরা বিশ্লেষণ করে দেখেছি , আমাদের দেশের জ্ঞানী-গুণী ব্যক্তিরাই আইন মানে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চিফ জাস্টিসসহ আরও অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ ঢাকায় বসবাস করেন। কিন্তু প্রতিদিন দেখা যায় চিফ জাস্টিসের বাসার সামনে দিয়ে, মন্ত্রী, এমপি, পুলিশের কর্মকর্তাসহ অনেকেই চিফ জাস্টিসকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে উল্টো পথে চলে যায়।

দেশের মান্যগণ্যরাই যখন প্রতিনিয়তই এই অন্যায় কাজটি করতে থাকেন, সেখানে বাংলাদেশের সমগ্র মানুষ কী কারণে এই আইন মানবে, যা আমি কিছুতেই বুঝে উঠতে পারিনা। আমি মনে করি আমাদের এই যায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আইনকে সর্বক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমার সন্তানও যদি অন্যায় করে তাহলে তারও ক্ষমা নেই, এমন ভাবে আইনকে কঠোর করতে হবে।

বিশিষ্ট স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, বাংলাদেশের মানুষ প্রচ- সহনশীল। আমরা আইন করলে আইন মানি। তার বড় প্রমাণ হল, ফুটওভার ব্রিজ ব্যবহারের না করার করণে জন্য পুলিশ সাধারণ জনগণকে তিন দিন ফোর্স করেছিলেন। তার পরে দেখা যায় লাইন দিয়ে সবাই ফুটওভার ব্রিজ ব্যবহার করা শুরু করেছে। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ আইনকে প্রচ- রকমের শ্রদ্ধা করে। এই শ্রদ্ধাটা অর্জন করা পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ বাংলাদেশের জনগণের ক্ষেত্রে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি