শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে বৃদ্ধার মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৬

১১১১

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দি গোমতী নদী থেকে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রাবেয়া বেগম উপজেলার গোলাপের চর গ্রামের বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন  জানান, বিকেলে মরদেহটি গোমতী নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি