শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন সিআইডিতে হস্তান্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৬.২০১৬

9ca23af1510f2c996b518994e4cfabe0-56f63fa8aa6da

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় বার ময়নাতদন্তের প্রতিবেদন কুমিল্লা সিআইডির কাছে হস্তান্তর করেছে ময়নাতদন্তকারী বোর্ড কর্তৃপক্ষ।

রোববার (১২ জুন) বেলা পৌনে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের কর্মচারী মো. ফারুক এ প্রতিবেদন সিআইডির কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মতামত দেয়নি সিআইডি ও ময়নাতদন্তকারী বোর্ডের কর্তৃপক্ষ।

এর আগে আদালতের নির্দেশে ৭ মে দুপুর ১২টার দিকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন  কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহার কাছে হস্তান্তর করেন সিআইডির কুমিল্লার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন।

কুমিল্লার আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক জয়নাব বেগম ডিএনএ’র পুরো প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেওয়ার জন্য সিআইডিকে আদেশ দেন।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর থেকে কলেজছাত্রী তনুর লাশ উদ্ধার করা হয়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। পরে কুমিল্লা ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তুলে দ্বিতীয় বার ময়নাতদন্ত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি