মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোয়ার্টার ফাইনালে ফ্রান্স


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৬.২০১৬

 

2016_06_26_21_15_35_n9fm7d9y10N2gIrrDhmGyIwXUTMoGc_original

স্পোর্টস ডেস্ক ঃ

ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে শুরুতেই পিছিয়ে পড়েছিল ফ্রান্স। প্রথমার্ধে গোলটি শোধ করতে পারেনি। তবে বিরতির পর জোড়া গোল করেন অ্যান্টনি গ্রিজম্যান। তাতে ২-১ গোলের ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

রোববার ম্যাচের ৭৫ সেকেন্ডের সময় লংকে ফেলে দেন ফ্রান্সের পোগবা। তাতে পেনাল্টি পায় আয়ারল্যান্ড। সেটিকে গোলে পরিণত করতে ভুল করেননি ব্রাডি। ফলে খেলার দ্বিতীয় মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় আইরিশরা।

খেলায় পিছিয়ে পড়লেও একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। তবে প্রথমার্ধে নিজেদের গোলপোস্ট বিপদমুক্ত রাখতে সক্ষম হয় আয়ারল্যান্ড।

বিরতির পর গ্রিজম্যানকে আটকিয়ে রাখতে পারেনি আয়ার‌্যান্ড। ম্যাচের ৫৭ মিনিটে সাঙ্গার ক্রস থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেড করে জালে জড়িয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা।

এর চার মিনিটের মাথায় জোড়া গোল পূর্ণ করেন গ্রিজম্যান। ওলিভার জিরোড লং পাস থেকে বল পান। সেটি নিরাপদে দাঁড়িয়ে থাকা গ্রিজম্যানের দিকে বাড়িয়ে দেন। তিনি সুচারুভাবে গোলরক্ষককে পরাস্ত করেন। ৬১ মিনিটের মধ্যেই ২-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

খেলার ৬৬ মিনিটে আরো একটি ধাক্কা পায় আয়ারল্যান্ড। গ্রিজম্যান তার হ্যাটট্রিক পূর্ণ করতে বল নিয়ে এগিয়ে চলছিলেন। ডি বক্সের এক হাত বাইরে তাকে ফেলে দেন আইরিশ ডিফেন্ডার শেন ডাফি। তাতে সরাসরি তাকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হয় তৃতীয়বারের মতো ইউরোতে খেলা দলটি।

ফ্রান্সের আক্রমণ শেষ মিনিট পর্যন্ত চলছিল। কিন্তু আর গোলের দেখা পায়নি। ম্যাচের ৮৫ মিনিটে আয়ারল্যান্ডের ব্রাডিও একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার কিক করা বল গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটি। বিপরীতে ইউরোতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি