মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পেলে-ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৬.২০১৬

image_159229_0

ডেস্ক রিপোর্ট ঃ

কোপা আমেরিকার ফাইনাল (২৭শে জুন) কে ঘিরে মেসি ভক্তরা স্বপ্ন দেখছেন তাদের প্রিয় মেসি যেনো পেলে-ম্যারাডোনাকে ছাড়িয়ে যান।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ বর্তমান শিরোপাধারী চিলি।

 বিশ্লেষকরা বলছেন এবার কোপা আমেরিকা ফাইনাল জিতলে মেসি ছাড়িয়ে যাবেন দিয়াগো ম্যারাডোনা ও পেলেকে।

গত বছরও কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শিরোপা জিততে পারেনি। কোপা আমেরিকার শিরোপা জিততে পারেননি পেলে ও ম্যারাডোনাও। এবার মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যদি তা জিততে পারেন, তবে তাদেরকে ছাড়িয়ে যাবেন।

ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতেছে একবার, আরেকবার হয়েছে রানার্স আপ। ব্রাজিলকে পেলে জিতিয়েছেন তিনটি বিশ্বকাপের শিরোপা। ইতিহাসের এই দুই সেরা ফুটবলার কেবল কোপায় বঞ্চিত।

১৯৫৯ সালে কোপা আমেরিকায় খেলেছেন পেলে, জিততে পারেনি। ম্যারাডোনা কোপায় খেলেছেন ১৮৭৯, ১৯৮৭ ও ১৯৮৯ সালে। শিরোপা জিততে পারেননি একবারও।

অপরদিকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন লিওনেল মেসি। কিন্তু জার্মানির কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়। গত বছরও কোপা আমেরিকার ফাইনালে তোলেন দলকে। চিলির কাছে ট্রাইব্রেকারে হেরে যান।

এবারো ফাইনালে তাদের প্রতিপক্ষ চিলি। তাই রোববার মেসির সামনে বড় চ্যালেঞ্জ।

মেসি ভক্তদের মনে প্রশ্ন, তিনি কি পারবেন ব্রাজিলের পেলে ও আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে রেকর্ড গড়তে?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি