ডেস্ক রিপোর্ট ঃ
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার তদন্ত ভিন্ন খাতে নিতেই কিছু গণমাধ্যম এ নিয়ে মিথ্যা প্রচার করেছে বলে অভিযোগ করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
রোববার বেলা ১২ টার দিকে খিলগাঁওয়ে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় তিনি বলেন, দেশের মিডিয়াগুলোতে যা হচ্ছে এটা আসলে মূল ঘটনাকে উল্টে দেয়ার জন্য করা হচ্ছে। এটা খুনের সাথে সংশ্লিষ্ট কোন তথ্য না। কে কয়টা অপরাধ করছে, কার সাথে কার আন্তরিকতা ছিল, এটা দেখার বিষয় নয়। এখানে তারা খুনটাকে মাইনাস করে বর্তমান কার্যক্রমকে গুরুত্ব দিয়েছে এবং এতে এক শ্রেণীর লোকেরা উৎসাহী হয়েছে। এক শ্রেণীর লোকেরা এটাকে দেখছে আরেক শ্রেণীর লোকেরা এটাকে ব্যবহার করছে।


























































