শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্রেফতার হতে যাচ্ছেন কি বাবুল আক্তার?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৬.২০১৬

Babul-Akter-bg20160405211854-550x277

ডেস্ক রিপোর্ট ঃ

রাজধানীর ভূঁইয়া পাড়ার একটি বাসায় থাকেন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। শনিবার ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বাসায় ফেরার পর থেকে একে বারে চুপ তিনি। আসার পর থেকে কারও সাথে দেখাও করছেন না তিনি। আর সবশেষে বাসার সামনে থেকে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদেরও সরিয়ে নেয়া হল। এতে প্রশ্ন জেগেছে বাবুল আক্তার কি গ্রেফতার হতে যাচ্ছেন? না পুলিশ থেকে সরে গেছেন তিনি?

স্ত্রী মিতু হত্যাকা-কে ঘিরে পুলিশ বাহিনীতে এসপি বাবুল আক্তারের থাকা না থাকাকে ঘিরে চলছে গুঞ্জন। বলা হচ্ছে জিজ্ঞাসাবাদে পুলিশ বাহিনী থেকে সরে জেতে বলছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। নয়তো মিতু হত্যা মামলায় আটক হতে হবে তাকে। এই নিয়ে কথা বলতে চান না বাবুল আক্তার। তবে হত্যায় বাবুল জড়িত বিশ্বাস করেন স্বজনরা।

গতকাল সোমবার দুপুর পর্যন্ত অন্তত দশজন পুলিশ ছিল বাবুল আক্তারের নিরাপত্তার জন্য। হঠাৎ করে সরিয়ে নেওয়া হয় তাদের। তবে বাসার আশেপাশে দেখা মিলছে সাদা পোষাক দারি পুলিশের। এতে নিজেদের নজর বন্দি ভাবছেন মাহমুদা মিতুর বাবা। বাবুল আক্তারের চুপ থাকার কারণ তার কাছেও অজানা।

তদন্তকারী সংস্থার সামনে ঘুরেফিরে আসছে মিতু হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততার বিষয়টি। পুলিশের বরাতদিয়ে এ নিয়ে খবর আসছে গণমাধ্যমে। বলা হয় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদে বাবুল আক্তার জড়িত এমন তথ্য প্রমাণ হাজির করা হয়। পুলিশের ভাবমূর্তি মাথায় রেখে বাবুলকে বাহিনী থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আবারো বললেন, বাবুল জড়িত থাকার বিষয় নিয়ে কোনো কথা হয়নি।

এখন পর্যন্ত মিতু হত্যামামলায় সিকারোক্তি দিলেও মূল পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাহিরে। বাবুল আক্তার জড়িত কিনা এবং তার চাকরিতে থাকা না থাকা নিয়ে আছে রহস্য। প্রথম সারির জাতীয় দৈনিকগুলো নানা প্রশ্ন তুলে খবরও চেপেছে। অথচ যিনি দীর্ঘ এগারো বছর দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন বাহিনীতে। সব শেষ পুলিশ সুপার পদোন্নতি পেয়েছেন বাবুল আক্তার। তাকে নিজেদের শাখায় রাখতে প্রতিযোগিতা ছিল সিএমপি, ডিএমপি, পিবিআই। Ñ যমুনা টিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি