মোবারক হোসেন ভুইয়া, সৌদি আরব ঃ
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তাদের একজনের নাম সাব্বির, আরেকজনের নাম রিপন। সাব্বিরের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রামে। রিপনের বাড়ি গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামে। একই ইউনিয়নের ফুলের নাওড়ী’র নাইম আইসিইউতে আছে। সাব্বির ও রিপনের মৃতদেহ সেমুচী হিমাগারে রাখা হয়েছে। সোমবার (২৭ জুন) রাতে তাইফ থেকে রিয়াদে ফেরার পথে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ভোর রাতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়ি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গাড়ি মোট ৫ জন যাত্রী ছিল। বাকি দুজন সুস্থ আছে।


















































