শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৬

Chauddagram BNP- 02.07.16

মো ঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গত শুক্রবার (০১ জুলাই) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কনকাপৈত নুর মিয়া ডিগ্রী কলেজে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনকি সম্পাদক ইঞ্জি: শাহ আলম রাজু। কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র একাংশের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী কবির, উপজেলা তৃণমুল দলের সাধারন সম্পাদক মির্জা হিরণ, ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার হোসেন, তারেক পরিষদের সভাপতি মোঃ হাসান, যুবদল নেতা ফারুক মজুমদার, নুর হোসেন বলাই প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি