শুক্রবার,১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


ফুটবলের একজন আন্তর্জাতিক দূত মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৬

2016_06_11_10_27_19_Ytq2JbLhdeRidgZzQ0edn1NevPiWa8_original

স্পোর্টস ডেস্ক ঃ

বিশ্ব ফুটবলে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন মেসি। বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতিস্বরূপ পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। আর্জেন্টিনার জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ২৮টি শিরোপা জিতেছেন।

তবে আর্জেন্টিনার হয়ে টানা তিন বছর ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসির। রাগে-ক্ষোভে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তাকে ফিরে আসতে আহ্বান জানাচ্ছেন ম্যারাডোনা-রোনালদোদের মতো কিংবদন্তিরা।

এদিকে বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ জানালেন, ফুটবলের একজন আন্তর্জাতিক দূত মেসি। নিজেদের সেরাটা ঢেলে দিয়ে সব সময় জিততে চান ২৯ বছর এই ফুবলার। বার্সা সভাপতির বিশ্বাস, চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০১৮ সালের পরেও ক্যাম্প ন্যুতে থাকবেন মেসি। তার চুক্তির মেয়াদ এখনো দুই বছর বাকী আছে।

এক সাক্ষাৎকারে বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ বলেন, ‘লিওকে (মেসি) আমরা সবাই চিনি। সে সব সময় জিততে চায়। জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। মেসি বার্সার সঙ্গে যুক্ত। আমরা তাকে বলেছি, তার যত দিন ইচ্ছা তত দিন সে বার্সায় থাকবে। ফুটবলের একজন আন্তর্জাতিক দূত মেসি।’

তিনি আরো যোগ করেন, ‘আমাদের সঙ্গে তার চুক্তির আরও দুই বছর বাকি আছে। অবশ্যই মেসি এটা (চুক্তি) নবায়ন করবে। তাকে আরো অনেক বছরই পেতে চাই আমরা।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি