শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গুলশানে সন্ত্রাসী হামলা ।। ২০ বিদেশী জিম্মি ৬ সন্ত্রাসী ২ পুলিশ কর্মকর্তার মৃত্যু


গুলশানে সন্ত্রাসী হামলা ।। ২০ বিদেশী জিম্মি ৬ সন্ত্রাসী ২ পুলিশ কর্মকর্তার মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৬

ispr_222193

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জিম্মিকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান প্রাথমিকভাবে সমাপ্ত করা হয়েছে। অভিযান শেষে ২০ বিদেশী জিম্মি,  ৬ বন্দুকধারীর লাশ উদ্ধার করা হয়েছে । এছাড়া গতকাল রাতে ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে । একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

গুলশান ২ এর ৮০ নাম্বার সড়কে দায়িত্বরত এক পুলিশ অফিসার জানায়,অভিযান প্রাথমিকভাবে সমাপ্ত ঘোষণা করা হলেও এর আনুষ্ঠানিকতার কাজ চলছে দুপুর দেড় থেকে দুইটার মধ্যেই আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত করা হবে।

রাজধানীর কুটনৈতিক এলাকা গুলশানে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একটি স্প্যানিশ রেস্টুরেন্টে অস্ত্রসহ ঢুকে পড়ে অন্তত ৮ জন বন্দুকধারী। ভেতরে ঢুকেই ‘আল্লাহু আকবার’ ধ্বনি উচ্চারণ করে

এলোপাতাড়ি গুলি চালায়। কয়েকটি বোমার বিম্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যে পুরো রেস্টুেরেন্টের দখল নেয় তারা। এতে পুরো এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ঢোকার চেষ্টা করলে দুর্বৃত্তরা গ্রেনেড ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে বন্দুকধারীরাও গুলি করে। এ ঘটনায় আহতসহ ২৭ জন নিহত হয়েছেন বলে জানা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি