শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুলশানে সন্ত্রাসী হামলা, আওয়ামী লীগ নেতার ছেলে জঙ্গি রোহান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০১৬

rohan-baba-awamileague-696x519-550x410

নিজস্ব প্রতিবেদক:

গুলশানে জঙ্গি হামলা পরিচালনাকারী দলের সদস্য রোহান ইমতিয়াজ আওয়ামী নেতা ইমতিয়াজ খান বাবুলের পুত্র। তিনি ঢাকা মহানগর উত্তর সিটি কর্পরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।

গুলশান হামলার পর সাইট ইন্টেলিজেন্স হামলাকারী হিসেবে যেসব জঙ্গিদের ছবি প্রকাশ করে সেখান থেকে রোহানের পরিবারের এক ছবি ফেসবুকে প্রকাশ করে তার পরিচিতজনরা। জঙ্গি রোহান ইমতিয়াজের ছবির সঙ্গে বেরিয়েও আসে তার পারিবারিক তথ্যও।

গুলশান হামলায় জঙ্গি দলের ৭ জনের মধ্যে ৬ জন মারা যায়, এবং মৃত এ ৬ জনের মধ্যে রোহান ইমতিয়াজও ছিল।

rohan-baba-and-he

ইমতিয়াজ খান বাবুল নিজেও ছেলের সঙ্গে তার ছবি প্রকাশ করেছিলেন এ বছরের ২১ জুন, যেখানে তিনি গত বছরের একই দিনে পোস্ট করা এক ছবি প্রকাশ করে লিখেন, “বাবা কোথায় তুমি, প্লিজ ফিরে এসো”।

ইমতিয়াজ খান বাবুলের নির্বাচনী লিফলেটের তথ্য অনুযায়ি তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল, সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিবার রেফারি।

রোহানের মা স্কলাশটিকা স্কুলের একজন শিক্ষিকা, মা-বাবার একমাত্র পুত্র সন্তান রোহানের দুই বোন আছে, এবং তারা মোহাম্মদপুরে বসবাস করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রাজধানীর গুলশানের ‘হলি আর্টিজান বেকারি’ নামের একটি রেস্তোরায় শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় নাগরিক নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি