শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঁচজনের একজন জঙ্গি নয়, শেফ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০১৬

 

13566952_1779923348909266_6448784961101803911_n

ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলাকারীদের যে ছবি প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে একজনকে নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। শেফের পোশাক পরিহিত ওই যুবকের একটি ছবি সোশ্যাল সাইটগুলোতে ছড়িয়ে পড়েছে। পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকও আজ জানালেন, তিনি জঙ্গি কিনা এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশও।

রোববার (৩ জুলাই) ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আইজিপি জানান, গুলশানের এই ঘটনার তদন্ত করবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি। বলেন, ‘এখনও তদন্ত চলছে। সেই সঙ্গে মামলার প্রস্তুতিও চলছে।’

অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে, কিন্তু পাঁচজনের ছবি কেন প্রকাশ করা হলো, সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি ছবি পাঠানোর কথা অস্বীকার করেন। কিন্তু গতকাল ১০টা ৫১ মিনিটে হেডকোয়ার্টারের মেইল থেকে ছবিগুলো এসেছে জানানো হলে আইজিপি বিষয়টি এড়িয়ে যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি