স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিম বলেছেন, কুমিল্লার মানুষ সৎ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে । কুমিল্লার মানুষ পরিবর্তনের অপেক্ষার প্রহর গুনছে। সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে কুমিল্লার কোন উন্নয়ন হচ্ছে না। বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাজার হাজার কোটি টাকার যে উন্নয়ন, কুমিল্লায় তা কাংক্ষিত লক্ষ্যমাত্রায় পৌছতে পারছেনা শুধু মাত্র সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে।
শনিবার (৩ জুলাই) মহানগরের জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত কুমিল্লা সিটি ক্লাবে মহানগর আ’লীগ নেতা ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নূর-উর রহমান মাহমুদ তানিমের নিজ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তরুন প্রজন্মের জনপ্রিয় মুখ নূর-উর রহমান মাহমুদ তানিমের ইফতার মাহফিলে প্রায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নূর-উর রহমান মাহমুদ তানিম বলেন, আগামী দিনে যদি কুমিল্লায় পরিবর্তনের সুযোগ আসে এ সুযোগকে কাজে লাগিয়ে কুমিল্লায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচেষ্টা কাজে লাগাতে চাই। ইফতার মাহফিলের মাধ্যমে জানান দিতে চাই আমরা আজকে ঐক্যবদ্ধ। কুমিল্লা জেলা আওয়ামীলীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। কুমিল্লা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মুজিবুল হকের নেতৃত্বে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আশা ব্যক্ত করি।
ইফতার মাহফিলে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক, সিটি ক্লাবের প্রধান উপদেষ্টা সাইফুদ্দীন সেলিম, কৃষকলীগের সভাপতি ট্রাষ্টি নির্মল পাল, আওয়ামীলীগ নেতা আবু তাহের, কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল বারী চৌধুরী হিরুসহ কুমিল্লা নগরী ও জেলার বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।



















































