শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুসিক মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তানিম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৬

tanim

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন কুমিল্লা মহানগর আ’লীগ নেতা ও ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর-উর-রহমান মাহমুদ তানিম। মেয়র পদে আ’লীগ দলীয় মনোনয়ন পেতে শতভাগ আশাবাদি তানিম।

সোমবার (৪ জুলাই) নগরীর একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সৌজন্যে মহানগর আওয়ামীলীগ নেতা নুর-উর-রহমান মাহমুদ তানিমের নিজ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নুর-উর-রহমান মাহমুদ তানিম বলেন, আমি কুসিক নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করবো, যদি আ’লীগ দলীয় মনোনয়ন পাই। বিগত বছর গুলোতে দলের জন্য আমার সকল কর্মকান্ড বিবেচনা করলে মনোনয়ন আমিই পাবো। আমি ছাত্র রাজনীতি করেছি। দলের জন্য হাজার হাজার কর্মী তৈরি করেছি। তাই আমি দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেলে নির্বাচনে অংশ নিবো না। তখন দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবো। দলীয় নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ভাল ও কল্যানকর মনে করবে সেটাই তিনি করবেন। আর আমরা দলীয় নেত্রীর কথা মতই কাজ করবো।

মহানগর আ’লীগের কমিটির বিষয়ে তানিম বলেন, এই কমিটিতে স্থান পাওয়ার জন্য যে সব যোগ্যতা প্রয়োজন তার সবই আমার রয়েছে। ছাত্র রাজনীতি করেছি। মাঠে থেকে সক্রিয় রাজনীতর সাথে জড়িত রয়েছি। কিছু দিন আগেও নাশকতা বিরোধী আন্দোলনে জেলা আ’লীগের সাথে তিন মাস মাঠে ছিলাম। মহানগর আ’লীগের ভালো একটি পদে দল আমাকে বিবেচনা করবে বলে আমি আশাবাদি। আমি ছাড়াও আরো অনেক যোগ্য নেতা রয়েছে, তাদের সবাইকে নিয়েই মহানগর আ’লীগের কমিটি গঠন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি