রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশে যৌথ গোয়েন্দা তৎপরতা চালাবে ইতালি-জাপান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৬

 

133448_146-550x330
নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে সমন্বিত কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইতালি ও জাপান।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলিনি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমো কিসিদার টেলিফোন আলাপ করে এ সিদ্ধান্ত নেন।
সোমবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৪ জুলাই সকালেই ইতালির পররাষ্ট্রমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। টেলিফোনে তারা গত ১ জুলাই ঢাকায় হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গ নিয়ে আলাপ করেন। ওই হামলায় ইতালির ৯ এবং জাপানের ৭ নাগরিক নিহত হওয়ার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন। আলাপে তারা সিদ্ধান্ত নেন— ঢাকায় উদ্ভুত পরিস্থিতিতে ইতালি ও জাপান বাংলাদেশে সমন্বিত কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা চালাবে।
এ ছাড়া আলাপে তারা জি-৭ দেশগুলোর মধ্যে যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরও দৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি