স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদ-উল-ফিতর’১৬ উপলক্ষে চৌদ্দগ্রামের দুঃস্থ মহিলাদের মাঝে ঈদসামগ্রী এবং দরিদ্র শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক সামাজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (কোবা) ।
চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশের চেয়ারম্যান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন লিমন মোল্লার সভাপতিত্বে ও কাজী মাহবুবুর রহমানের পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার( পরিবেশ ও স্বাস্থ্য নিরাপত্তা) জনাব হোসাইন মোহাম্মদ কাওছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানা মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর হোসেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন সবুজ সহ সদস্য তানভীর আহম্মেদ ভূঁইয়া, সদস্য ও জিনিয়াস কম্পিউটারের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন , সাংবাদিক বেলাল হোসেন,, সাজ্জাদ, কাউছার, বাবু পাটোয়ারী, মতিউর রহমান, জোবায়ের বাবু, শহিদ, কণিক, ডালিম, ইমতিয়াজ প্রমুখ। তৃতীয় বারের এই কর্মসূচীর আওতায় ৭০ জন দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী এবং ৮০ এরও অধিক শিশুকে ঈদবস্ত্র দেয়া হয়েছে। উল্লেখ্য, সামাজিক এই সংগঠনটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে চৌদ্দগ্রাম উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে! সংগঠনের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন লিমন মোল্লা বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করা।
উপস্থিত অতিথিরা বলেন যুবসমাজ যদি এইভাবে এগিয়ে আসে তাহলে সমাজের যারা গরিব অসহায় মানুষ আছে তারা একটু হলেও সস্তির নিশ্বাস নিতে পারবে। উল্লেখ্য, এই সংগঠনটি ফেসবুকে একটি ইভেন্ট খোলে “ঈদ-উল-ফিতর’১৬ উপলক্ষে দরিদ্র শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ” দেশ বিদেশের অনেক মানুষ সাড়া দে। এই সংগঠনক ফেসবুকে প্রচারণা চালিয়ে ১,১৩,৭০০ টাকা অনুদান গ্রহন করে। স্বচ্ছতার জন্য ফেসবুক টাইমলাইনে সব হিসাব প্রকাশ করা হয়। এই সংগঠনের চেয়ারম্যান বলেন আমরা কখন ও এই সংগঠনকে রাজনৈতিক ভাবে নিব না। আমাদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ড সবসময় চালু থাকবে ইনসাআল্লাহ্ । সমাজের সকল মানুষকে গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য আহবান জানান তিনি।




















































