শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশকে সহায়তায় বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৭.২০১৬

 

Capture-13

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের গুলশান ও কিশোরগঞ্জে হামলায় তদন্তে সহায়তা করতে ভারত গোয়েন্দা দল পাঠাচ্ছে বলে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়। প্রতিবেশি রাষ্ট্রে এক সপ্তায় দুইটি বড় ধরনের হামলা চালানো হয়েছে। এই ঘটনাগুলোর তদন্ত করতেই তাদের পাঠানো হবে বলে সূত্রের বরাত দিয়ে জানায় সিনহুয়া।

সূত্রের বরাত দিয়ে সিনহুয়া আরো জানায়, গত শুক্রবার গুলশানে হামলা ও বৃহস্পতিবার ঈদের দিনে কিশোরগঞ্জে বোমা হামলার তদন্ত করতে এলিট প্যারা মিলিটারি ন্যাশনাল সিকিউরিটি গ্রুপের বিশেষজ্ঞদের পাঠানো হবে।

এদিকে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিও ভারতের বোমা বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাবে বলে জানিয়েছে। রাজধানী ঢাকা এবং কিশোরগঞ্জে পরপর দুটি সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশে বোমা বিশেষজ্ঞ পাঠাচ্ছে ইন্ডিয়া শিরোনামে খবরে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে এনডিটিভি আরো লিখেছে কিশোরগঞ্জ এবং গুলশান আ্যটাকের ঘটনার আ্যানালাইসিস করবে এই বিশেষজ্ঞ দলটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি