ঢাকার কূটনৈতিক পাড়া গুলশানে বিদেশি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার মতো দৃশ্য এর আগে ঢাকা কখনো দেখেনি। একইভাবে এমন হামলা ১ জুলাই প্রথম। এই হামলা কি উপমহাদেশের জন্য সতর্কতা বার্তা দিচ্ছে?
বাংলাদেশে বিদেশি মেহমানদের হত্যার ঘটনা বিরল। এটি দেশটির পরিবেশের পরিপন্থি। তবে মাঝে মাঝে ব্যক্তিগত জেরে বিবাদ ও সহিসংসতার চিত্র দেখা যেতো বাংলাদেশে। একই বাংলাদেশে ধর্মনিরপেক্ষ হিন্দু ও মুসলিম ব্লগার ও অমুসলিম ধর্মীয় নেতাদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।
গুলশানে নির্মম ট্রাজেডির জন্য দায়ী বাংলাদেশের স্থানীয় তরুণরা। এই অপরাধীরা স্বনামধন্য স্কুলে ও দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছেন।
এর আগে ছুঁরি বা চাপাতি জাতীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালানো হয়েছে সম্পূূর্ণ পেশাধারী অস্ত্রশস্ত্র দিয়ে। এই সময় সন্ত্রাসীদের সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র, বন্দুক, গোলাবারুদ, তলোয়ার ও ধারালো অস্ত্র। এসব অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
হত্যাকারীদের টার্গেট ছিল বিদেশি ও অমুসলিমরা। ভারতীয় একজন চিকিৎসক বাংলা ভাষায় কথা বলার কারণে তাকে বাংলাদেশি মনে করে হত্যা করা হয়নি। তিনি সন্ত্রাসীদের আস্থায় আনতে সমর্থ হওয়ায় প্রাণে বেঁচে যান। আর বাকিদের মধ্যে যারা রক্ষা পেয়েছেন তারা কোরআন শরীফ পড়তে পেরেছিলেন। তবে চূড়ান্ত ফলাফল হচ্ছে ৯ জন ইতালির, ৭ জন জাপানের, একজন ভারতের, একজন মার্কিন, ২ জন বাংলাদেশি, ২ জন পুলিশ ও ৫ জন সন্ত্রাসী নিহত হয়েছিল গুলশানের হামলায়।
আইএস দ্রুত গুলশান হত্যাকা-ের দায় স্বীকার করেছে। তবে বাংলাদেশ সরকার এই হত্যাকা-ের জন্য স্থানীয় জঙ্গি জামায়াত-উল- মুজাহীদীন বাংলাদেশ (জেএমবি) এই হত্যাকা- ঘটিয়েছে বলে দাবি করেছে। এই ভয়ঙ্কর হত্যাকা-ের সঙ্গে আইএসের কোনো যোগসাজস নেই।
বাংলাদেশের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বাংলাদেশে এই হত্যাকা-ের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্স (আইএসআই) জড়িত বলে দায়ী করেছেন। জামায়াতে ইসলামির সঙ্গে যোগসাজসে তারা এই হামলা চালাতে পারে বলে মনে করেন তিনি। জেএমবির সঙ্গে জামায়াতে ইসলামির নিবিড় সম্পর্ক রয়েছে বলে ধারণা তার। তবে তার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। তদন্ত চলছে কিছু দিনের মধ্যেই এই বিভ্রান্তির সুরাহা হবে।
এই হামলা বাংলাদেশের রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের জেগে ওঠার জন্য ডাক দিচ্ছে। কারণ তারা বার বার বাংলাদেশে আইএস নেই বলে অস্বীকার করেছে। যদি বাংলাদেশের তরুণরা এই মতবাদের সঙ্গে সহজে মিশে যায় তবে এটি বাংলাদেশের সমাজের জন্য উদ্বেগজনক।
এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক নেত্রী যদি এক সঙ্গে বসে আলোচনা করেন তবে দেশটির গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে।
১৯৯৩ সালে আমি যখন ঢাকায় দায়িত্ব পালন করি তখন দুই নেত্রীকে একটি ইফতারে নিমন্ত্রণ করেছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি দুই নেত্রীকে একত্রিত করার কৌশল নিয়েই নিমন্ত্রণ করেছিলেন। ওই সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন ও শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী।
দুই বেগমই ইফতারের দাওয়াতে উপস্থিত ছিলেন। দুইজন পাশাপাশি বসেছিলেন। তবে মুখ ছিল দুই জনের দুই দিকে। পুরো সন্ধ্যা তারা পাশাপাশি থাকলে তাদের মধ্যে একটি শব্দ বিনিময় হয়নি।
২৩ বছর পরেও আমি সেই অবস্থার কোনো উন্নতি দেখছি না। ২০১৪ সালের নির্বাচনের পরে ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের ফলে এই অবস্থার আরো অবনতি ঘটেছে বাংলাদেশে। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোট নির্বাচন বয়কট করেছিল। সম্প্রতি উগ্রবাদ যেভাবে বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে তাতে দুই বেগমকে এক সঙ্গে কাজ করতে হবে। তাতে দেশের কল্যাণ হবে।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বাংলাদেশের জঙ্গিরা মুম্বাই ভিত্তিক ইসলামিক চিন্তাবিদ জাকির নায়েক ও বেঙ্গালুর ভিত্তিক আইএসের অনুগত মেহেদী মাসুরুর বিশ্বাস ও অন্যদের বক্তৃতায় উৎসাহিত হয়েছিল। তাদের মতবাদ অনুসরণ করতেন গুলশানে হামলাকারীরা। ভারতের উচিৎ বিতর্কিত এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাদের উপর নজরদারী বাড়ানো। তারা সারা বিশ্বে কি করছে খবর রাখা।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দাদের মধ্যে সহায়তা বাড়াতে হবে। দুই দেশের মধ্যে প্রশিক্ষণ, বিভিন্ন তথ্য আদান প্রদান করা প্রয়োজন। একই সঙ্গে সীমান্তে পাহারা জোরদার করা। যাতে অপরাধীরা অপকর্ম করার পরিকল্পনা না করতে পারে।
যদিও ভারত এখনো ঢাকার ট্রাজেডির মতো পরিস্থিতিতে পরেনি। তবে আসতে কতক্ষণ। দুই দেশের মধ্যে সহায়তা বাড়ানোর মধ্যে দিয়ে দেশের মধ্যে ও আঞ্চলিক অনিষ্টকারীদের পরিকল্পনা রোধ করা সহজ হবে।
লেখক: ভারতের কূটনীতিক, তিনি কাজাখাস্তান, সুইডেন ও লাটভিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ওয়াশিংটন, মস্কো, ব্রাসেলস, জেনেভা, হংকং , তেহরান ও ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের অফিসে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সূত্র: নিউজ লন্ড্রি


























































