স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জঙ্গী সন্দেহে ৩ জন যুবককে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের কুমিল্লা ডিবি পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।
শুক্রবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার কামাল্লা ইউনিয়নের আলগী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ তাদের পরিচয় জানায়নি। তবে তাদের বয়স ২০-২৫ বছরের মধ্যে বলে পুলিশ জানায় ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আটককৃতদের জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে। তাদেরকে কুমিল্লা ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


















































