শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে যাত্রীবাহি বাস খাদে পড়ে একজন নিহত, আহত ১৫


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৬

 

৩৩৩৩

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহি বাস খাদে পড়ে মরিয়ম বেগম (২৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন যাত্রী।

শনিবার (৯ জুলাই) দুপুর ১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিরশান্নী এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত মরিয়ম বেগম ফেনি জেলার সোনাগাজী উপজেলার ফতেহপুর গ্রামের গিয়াসউদ্দিনের স্ত্রী। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী যাত্রী সেবা পরিবহনের একটি বাস মিরশান্নী এলাকায় আসার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ১৬ জন যাত্রী আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। পরে দুপুর ২ টার দিকে কুমেকে চিকিৎসাধীন অবস্থায় মরিয়মের মৃত্যু হয়। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ সার্জেন্ট শফিকুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি