স্টাফ রিপোর্টার ঃ
অর্থ আত্মসাতের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার হিসাবরক্ষক মাহবুবুল আলমকে গ্রেফতার করেছে কুমিল্লা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা দুদকের ডেপুটি ডিরেক্টর আবুল কালাম আজাদ জানান, হিসাবরক্ষক মাহবুবুল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জালিয়াতি করে ৬৪টি চেকের মাধ্যমে ৭৪ লাখ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে চলতি বছরের ২ মে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার দুপুরে দুদক তাকে গ্রেফতার করে।


















































