মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেনোত্তিও বলছেন মেসি ফিরবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৬

Messi-BG20160713123324

পূর্বাশা ডেস্ক:

আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপ জয়ী কোচ সিজার মেনোত্তির বিশ্বাস, আন্তর্জাতিক ফুটবলে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবেন লিওনেল মেসি। এর আগে উত্তরসূরিকে ফেরাতে স্বয়ং মাঠে ‍নামেন দিয়েগো ম্যারাডোনা। অন্যান্য ক্রীড়াব্যক্তিত্ব থেকে শুরু করে সাবেক ও বর্তমান ফুটবল তারকারা মেসিকে ফেরার আহবান জানিয়ে আসছেন।

শতবর্ষী কোপা আমেরিকায় চিলির কাছে হেরে আর্জেন্টিনার জার্সি গায়ে চতুর্থবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে স্বপ্নভঙ্গের হতাশায় ডোবেন মেসি। যুক্তরাষ্টের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে ন্যাশনাল টিমে না ফেরার ঘোষণা দিয়ে বসেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

কিন্তু, সাবেক বার্সেলোনা কোচ মেনোত্তি আত্মবিশ্বাসী যে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন মেসি। ‘স্পোর্ট’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসির অবসরের বিষয়ে মতামত দেওয়াটা খুব কঠিন। এমন একটা সময় আসবে যখন ন্যাশনাল টিম থেকে অনুপ্রেরণা হারিয়ে যাবে।’

‘হাজারো কারণে তা আমি ব্যাখ্যা করতে পারছি না। তার সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। অনেক কিছুতেই সে অভিজ্ঞতা নিয়েছে। আমার বিশ্বাস, দল পরাজয়ের মধ্য দিয়ে গেলে মেসি তার মন পরিবর্তন করবে।’-যোগ করেন ৭৭ বছর বয়সী মেনোত্তি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি