শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিতু হত্যার ৩৯ দিনেও মিলেনি মূল পরিকল্পনাকারীর পরিচয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০১৬

m

পূর্বাশা ডেস্ক:

নতুন অনেক ইস্যুর ভীরে যেনো আলোচনার বাইরে চলে গেছে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু হত্যার অগ্রগতি। এখনো রহস্য ঘেরা পুরো ঘটনা জনমনে দেখা দেয়া নানা প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত মিলেনি। চট্টগ্রাম মহানগর পুলিশ সর্বোচ্চ চেষ্টার কথার বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি তদন্তের। ৩৯ দিনেও জানা যায়নি মূল পরিকল্পনাকারী কে আর কেনই বা এই হত্যাকা-।

মিতু হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১০ জন। এর মধ্যে দুই জন ছাড়া বাকি আট জনই নানা ভাবে এই হত্যাকা-ের সাথে জড়িত বলে দাবি পুলিশের। তবে জানা যায়নি মূল হত্যাকারির নাম আর হত্যার কারণ। মিলছে না আরো বেশ কিছু প্রশ্নের জবাব। আর হত্যাকান্ডে সরাসরি অংশ নেয়া রাশেদ ও নবী পুলিশের সাথে কথিত বন্ধুক যুদ্ধে নিহত হওয়ার পর জনমনে দেখা দিয়েছেন নানা প্রশ্ন।

চাঞ্চল্যকর এই হত্যাকা-ের মূল ভাড়াটিয়া হিসেবে কাজ করেছে কামরুল সিকদার ওরফে মূসা । গেলো ২২ দিন ধরে তার রহস্য জনক অন্তর্ধান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। মূসাকে পেলেই মূল পরিকল্পনাকারির নাম জানা যাবে দাবি পুলিশের।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রহস্য উদঘাটন এবং মূল পরিকল্পনাকারিকে ধরতে ব্যর্থ হলে আস্থা হারাবে পুলিশ। তাই এর মূল উদঘাটন হবে বলেই বিশ্বাস তাদের।

উল্লেখ্য গেলো ৫ জুন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি মোড়ে খুন হন এসপি  বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি