শুক্রবার,২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নওগাঁয় বয়লার বিস্ফোরণে নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৬

Nagoan20160716104121

পূর্বাশা ডেস্ক:

নওগাঁ সদর উপজেলার লস্করপুর এলাকায় টুম্পা রাম নামে একটি রাইস মিলের বয়লার ড্রাম বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও ছয় শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই মিলের শ্রমিক সাহেদ (৩৫) ও আনোয়ার হোসেন (৩৮)। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হতাহতরা সবাই নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক (এডি) আব্দুর রশীদ ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি