রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রিটনির নতুন অ্যালবামের নতুন গান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৬

britney-spears-bg20160717101833

পূর্বাশা ডেস্ক:

নবম স্টুডিও অ্যালবাম নিয়ে আসছেন মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স।  এর প্রথম গান হিসেবে প্রকাশিত হলো ‘মেক মি’। ইউটিউবে গানটির অডিও শোনা যাচ্ছে। এরই মধ্যে ৪৭ লাখ বারেরও বেশি হিট পড়েছে এতে।

টুইটারে শনিবার (১৬ জুলাই) ব্রিটনি জানান, ‘মেক মি’ পাওয়া যাচ্ছে অ্যাপল মিউজিকে। এই গানে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন জি ইজি। ৩৪ বছর বয়সী এই মার্কিন তারকা গানের প্রচ্ছদও শেয়ার করেছেন।

সবশেষ গত বছর ‘প্রিটি গার্লস’ গানটি বের করেন ব্রিটনি। এতে তার সঙ্গে কণ্ঠ দেন অস্ট্রেলীয় র‌্যাপার ইজি আজালিয়া।

ব্রিটনির সবশেষ অ্যালবাম ‘ব্রিটনি জিন’ প্রকাশিত হয় ২০১৩ সালে। এর ‘পারফিউম’ ও ‘অ্যালিয়েন’ গান দুটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি