শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেয়াদ শেষের দুদিন আগে চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৬

cu_b_10165220160718112736

পূর্বাশা ডেস্ক:

অবশেষে মেয়াদ শেষ হওয়ার দুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার দিবাগত রাতে ২০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

তবে সোমবার (১৯ জুলাই) সকালে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।  এতে সহ সভাপতি পদে ২৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯ জনের নাম সহ কমিটির ২০১ জন সদস্যের নাম প্রকাশ করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ১৯ জুলাই চবিতে আলমগীর টিপুকে সভাপতি ও ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় সংসদ। পরে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার তাগাদা দেওয়া হয়। কিন্তু এতদিনেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। অবশেষে কমিটির মেয়াদ শেষের দুদিন আগে পূর্ণাঙ্গ কমিটির তালিকা দিল কেন্দ্রীয় কমিটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি