শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » ‘ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে’


‘ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৬

2016_03_05_21_40_44_Z8rSXOKiT7RcC1K5fRZKGa8SoxDRYB_original-550x309

পূর্বাশা ডেস্ক:

জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য হয়ে গেছে, এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির প্রত্যাশা ও আকাক্সক্ষাকে উপেক্ষা করেছেন বলে মনমশব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

তিনি বলেন, ‘আতঙ্কিত দেশবাসী যখন জাতীয় ঐক্যের সোনালী রেখা দেখতে চায়, তখন ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক বক্তব্য উগ্রবাগ ও জঙ্গিবাদকেই উৎসাহিত করবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা বলেন প্রধান।

জাগপা সভাপতি বলেন, ‘উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বানকে নাকচ করে শেখ হাসিনা জাতির প্রত্যাশা ও আকাক্সক্ষাকে উপেক্ষা করেছেন। লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশের অস্তিত্ব আজ গভীর সঙ্কটে, দেশবাসী আতঙ্কিত। এমন পরিস্থিতিতে মানুষ যখন জাতীয় ঐক্যের সোনালী রেখা দেখতে চায়, তখন ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক বক্তব্য উগ্রবাদ ও জঙ্গিবাদকেই উৎসাহিত করবে।’

জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য হয়ে গেছে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশবাসী জানতে চায়- যাদের সাথে ঐক্য হয়েছে তারা কারা? বেগম খালেদা জিয়াসহ সব বিরোধী দল, বুদ্ধিজীবী ও সকল স্তরের জনগণকে বাদ দিয়ে এই রহস্যময় ঐক্য কাদের সাথে? এ কার খেলা, কিসের খেলা? ইতিহাসই একদিন এ প্রশ্নের জবাব দেবে।

শফিউল আলম প্রধান বলেন, বাংলাদেশ কারো রায়ত-প্রজা নয়। সুতরাং দেশ ও জনগণের ভবিষ্যৎ নিয়ে তামাশা করার এখতিয়ার দেশবাসী কাউকে দেয় নাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি