শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তেজগাঁওয়ে মা-মেয়েকে বেঁধে বাসায় ডাকাতি…


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৬

dakati_120dakati429-110x75

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর তেজগাঁওয়ে সোমবার সন্ধ্যায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শাহীনবাগের ওই বাসায় ডাকাতেরা মা ও মেয়েকে বেঁধে মালপত্র নিয়ে যায়। জনতা ধাওয়া দিলেও ডাকাতদলের কাউকে আটক করতে পারেনি।

জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তেজগাঁওয়ের শাহীনবাগে পাঁচতলা ভবনের দোতলার বাসায় সাত-আটজন ডাকাত আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে। তখন বাসায় ছিলেন মা ও মেয়ে।

 
 তারা অস্ত্রের মুখে মা ও মেয়ের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে।
 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির খবর শুনে ঘটনাস্থলে পুলিশ গেছে।

 


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি