শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাবধান! বিকাশ ও ফ্লেক্সিলোড থেকে টাকা চুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৬

flexiload

পূর্বাশা ডেস্ক:

মোহাম্মদ মাহবুব হোসেন নামে এক ব্যক্তির বর্ণনায় উঠে আসে কিভাবে বিকাশ থেকে টাকা চুরি করে প্রতারক চক্র বা কিভাবে মানুষ বিকাশের মাধ্যমে ভুল পথে পা দেয়।

প্রথমে আমাদের কিছু লোক আছে যারা বিভিন্ন বিকাশ এজেন্টদের কাছ থেকে বিকাশ নাম্বার সংগ্রহ করি। আমরা এজেন্টদের কাছে নিজেদের টাকা উঠাতে যাই সেখান থেকে ১০/১৫টি নাম্বার লিখে নিয়ে অথবা মোবাইলে ছবি তুলে নিয়ে আসি। বিষয়টি এজেন্টদের আগোচরেই করি, তারা বিষয়টি জানে না। নাম্বার নিয়ে আসার পরে দেখা যায় ঐ নাম্বারে মাসে কতটাকা লেনদেন হয়েছে।

আমরা প্রথমে যে নাম্বার সংগ্রহ করেছি সেই লোককে আমরা পটানোর চেষ্টা করি। পটানোর পদ্ধতি হলো তা হলো- বিকাশ লিমিটেডে স্বাগতম। ধানমন্ডি বিকাশ কাস্টমার কেয়ার সেন্টার থেকে আমি খন্দকার মাহবুব বলছিলাম। স্যার আপনি যে নাম্বার দিয়ে বিকাশ খুলেছেন সেই নাম্বার কি বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফাইড? সে যদি বলে ভেরিফাইড না তখন আমরা বলে দেই যদি ভেরিফাইড না হয়ে থাকে তাহলে যে কোন সময় বিকাশ নাম্বার বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে আমরা এখান থেকে বায়োমেট্রিক করার জন্য সময়সীমা বৃদ্ধির পাশাপাশি, অফিসিয়াল সিম হিসাবে গণ্য করার জন্য আমরা কিছু তথ্য দিব। সে তথ্য মোতাবেক আপনি যদি কাজ করেন তাহলে বিকাশ নাম্বারটি ভাল থাকবে।

আমরা বলি স্যার তাহলে কি আপনি অফিসিয়ালি ভেরিফাইড হতে চান? সে বলে হতে চাই। তাহলে আমরা বলি কয়েকটি তথ্য দিচ্ছি সে মোতাবেক কাজ করতে হবে। প্রথমে আপনাকে আমাদের লাইনে থাকতে হবে। পাশাপাশি *২৪৭# ডায়াল করতে হবে। তারপরে সে *২৪৭#  ডায়াল করে। ডায়াল করার পর আমরা বলি ওকে বাটন টি চাপুন তারপর ১ চাপুন। ১ চেপে আবার ওকে বাটন চাপুন। সে ওকে বাটন চাপে। তারপর আমরা তার সাথে কথা বলি, স্যার আপনি মাসে কত টাকা লেনদেন করে থাকেন? সে বলে আমার ছেলে বাইরে থাকে, মাসে তিন, চার হাজার টাকা লেনদেন করে থাকি। একফাঁকে জিজ্ঞেস করি আপনার মোবাইলে ব্যালেন্স কত আছে? তারপর বলি আমরা কাজের কথায় ফিরে আসি, আপনি কি ১ চেপে ওকে বাটন চেপেছেন, সে বলে হাঁ চাপছি। আপনার মোবাইল থেকে আমাদের এখানে ভেরিফিকেশনের জন্য একটি কোড আসবে, ঐ কোডটি পেতে একটি নাম্বার চাপতে হবে। স্যার দয়া করে নাম্বার চাপবেন? সে বালে ঠিক আছে। তখন আমরা বলি লিখুন ০১ৃ.. একটা বিকাশ নাম্বার তখন ঐ মহিলা বা ছেলে ঐ নাম্বার চাপে এবং বলি আপাতত ওকে বাটন চাপুন। তখন নরমালি ওকে বাটন চেপে দেয়। তারপর বলি খবরদার কখনও এমাউন্ট চাপবেন না। আপিন একটা কাজ করুন লিখুন ০০০০, তারপরে লিখুন ২ তারপরে লিখুন ০০০০। বিকাশে সামনের জিরোর কোন গুরুত্ব নেই। কিন্তু আমরা ঐ লোককে বিশ্বাস করানোর জন্য এই  কোডগুলা বলে থাকি। যাতে সে আমাদের অবিশ্বাস করতে না পারে। এই প্রসেসে কাজ করার ফলে গ্রাহকের মোবাইলের টাকা আমাদের মোবাইলে চলে আসে। এই ফাঁদে মানুষ অনায়াসে পা দেয়।

ভষবীরষড়ধফ

এবার জানাব কিভাবে গ্রাহকের কাছ থেকে প্রতারণা করে টাকা আনা যায়। মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মোবাইল অপারেটরে রিচার্জ বলেন বা বিভিন্ন মিনিট, এমবি কেনার একটি অপশন আছে। উদাহারণ হিসাবে বলতে পারি- গ্রামীণফোনের ফ্লাক্সি প্লানের কথা। আমরা প্রথমে টার্গেট নেই ০১৭১১ এই ধরনের গ্রাহকে। কারণ এই সিমগুলো ২০০০ সালের আগে কেনা। যার ফলে তারা অনেক টাকা দিয়ে সিমটা কিনছে। যারা এই ধরনের সিম চালায় তারা অধিকাংশই বড়লোক। তারা এক মাসের টাকা একসাথে রিচার্জ করে। এই কোডের সিম বেশিরভাগ পোস্ট পেইড। যারফলে তারা বিভিন্নভাবে অনেক টাকা রিচার্জ করে থাকে, বিশেষ করে মহিলারা। ফ্লাক্সি প্লান যদি কেউ ব্যবহার করে থাকেন তারা দেখবেন ইন্টারনেটের মাধ্যমে রিচার্জ করা যায়। ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রথমে ফ্লাক্সি প্লানে যাই। যাওয়ার পর যে অপশনগুলো আছে সেখানে ক্লিক করি। ৫শ’ মিনিট বা ৫শ’ এমবি  কেনার পর গ্রাহকের মোবাইলে চাপি এবং একজন গ্রাহককে টার্গেট করি। টার্গেট করার সাথেসাথে তাকে আমরা ফোন করি। ফোন করার পর তার সাথে আমরা যেভাবে কথা বলি সেটা হল.. ওয়েলকাম টু গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার। ধানমন্ডি থেকে খন্দকার মাহবুব বলছিলাম। স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন। সে বলে হাঁ শুনতে পাচ্ছি। আমরা বলি, স্যার আপনি কি বায়োমেট্রিক নিবন্ধন করেছেন? তখন সে যদি বলে হ্যাঁ করেছি, তাহলে তাদের সাথে একভাবে কথা বলি। আর যদি বলে আমরা করিনি তখন আন্যভাবে কথা বলি। যেমন, সে যদি বলে হ্যাঁ করেছি তাহলে আমরা তাদের বলি, স্যার আমাদের অফিস থেকে ভেরিফিকেসনের জন্য কি কেউ ফোন করেছিলো?

উত্তরে তিনি ‘ফোন দেয়া হয়নি’ বলবে এটাই স্বাভাবিক। কারণ মোবাইল ভেরিফিকেশনের জন্য অফিস থেকে কেবল মেসেজ করা হয়। তিনি যখন ‘ফোন দেয়া হয়নি’ বলে তখন আমরা বলি, আপনার সিমটি ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে একটি সাধারণ মেসেজ যাবে এবং সেখানে একটি কোড পাঠানো হবে। সেই কোডটি যদি জানান তাহলে আমাদের অফিস থেকে কোডের মাধ্যমে আপনার সিমটি ভেরিফিকেশন করে দিচ্ছি। যার ফলে আপনার সিমটি আর কখোন বন্ধ বা কোন সমস্যা হবেনা। আর যদি কোডটি না জানান তাহলে কিছুদিনের মধ্যে আপনার সিমটি বন্ধ হয়ে যাবে। আর কোডটি পাওয়ার ১ থেকে ২ মিনিটের মাধ্যে আবশ্যই কোডটি জানাতে হবে, না হলে কোডটি আর কাজ করবে না। তখন আমরা তাদেরকে মেসেজ পাঠাই। বাংলাদেশের মানুষ সাধারণত ফ্ল্যাক্সি প্ল্যানিংয়ের মাধ্যমে মোবাইলের টাকা লোড করে না তাই আমরা সেই পথটাকেই দুর্নীতি হিসেবে নিয়ে নিই। তাই সে ভাবে, নিশ্চয় অফিস থেকে পাঠিয়েছে নাইলে কোড কীভাবে আসবে। যারা শিক্ষিত তারও কখোন সম্পূর্ণ মেসেজটি পড়ে না। সেখানে লেখা থাকে এরকম ‘ণড়ঁৎ ঢ়রহ পড়ফব রং ১২৩৪. চষবধংব ফড়হ’ঃ ংযধৎব ধহু ড়ঃযবৎ ড়ৎ ফড়হ’ঃ সরংং ঁংব.’ তারা তড়িঘড়ি করে কোডটি আমাদের বলে দেয়। সেই কোডটি বলার সাথে সাথে তার ব্যালান্স থেকে ৫’শ মিনিট একমাস মেয়াদ সিলেক্ট করি তাহলে সাথে সাথে তার ব্যালান্স থেকে ২৩৮ টাকা কেটে নেয়। কিন্তু সেটা সে বুঝতে পারে না।

যখন দেখি সে আমাদের এই ভুলের ফাঁদে পা দিয়ে দিয়েছে তখন তাকে আরেকটি অপশন দিয়ে দেই। তখন আমরা আবার ফোন করে বলি, স্যার আপনি আমাদের সাথে দীর্ঘদিন থাকার কারনে একটি অফার পেয়েছেন। তিনি বলে কী অফার? আমরা বলি, স্যার আপনি আইফোন এস সিক্স পেয়েছেন। ফোনটির বাজার মূল্য ৮১ হাজার ৯’শ ৯০ টাকা। কিন্তু আপনি যদি এই ফোনটি পেতে চান তাহলে দুইভাবে পেতে পারেন। একটি হচ্ছে, আপনি সরাসরি ফোনটি নিতে পারেন, অন্যটি হচ্ছে, বিকাশের মাধ্যমে ৮১ হাজার ৯’শ ৯০ টাকা পেমেন্ট পেতে পারেন। স্যার যদি আপনি সরাসরি ফোনটি নিতে চান তাহলে বসুন্ধরা গ্রামীনফোন কাস্টমার কেয়ারে গিয়ে আমাদের পাঠানো কনফারমেশন মেসেজটি দেখালেই আপনি ফোনটি পেয়ে যাবেন। তখন তার খুশি হয়ে যায়। তখন আমারা তাদের আবার বলি, স্যার এই ফোনটি পেতে হলে আপনাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ আপনাকে এই ফোনটি নিতে হলে ভ্যাট এসডিএসসি দিতে হবে। এ কারণে আপনার প্রয়োজন হবে ১৪ হাজার সামথিং। এতো অল্প টাকায় আই ফোন সিক্স পাওয়াতে তারা কিছুটা অবাক হলেও অনেকেই রাজি হয়ে যায়। আমরা তখন বলি, আপনাকে কয়েকটি কোড পাঠানো হবে আপনি কোডগুলো আমাদের জানিয়ে দিলে আপনার অফারটি সচল হয়ে যাবে। তখন আমরা ফ্ল্যাক্সি প্লানের মাধ্যমে কয়েকটি মেসেজ পাঠাই। তখন সেই লোক বা মহিলা এসএমএসগুলো দিতে থাকে। তারা যতবার আমাদের মেসেজ দেয় ততবার তার এ্যাকউন্ট থেকে ২৩৮ টাকা করে কেটে নেয়। আমরা তখন সেগুলো অন্য কারো কাছে বিক্রি করি। এই সুযোগগুলো নেয় যাদের টাকা পয়সা আছে, মোবাইলে অনেক টাকা ফ্ল্যাক্সি রাখে তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি