পূর্বাশা ডেস্ক:
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত জঙ্গিদের রক্ত সংগ্রহ করা হবে।
বুধবার (২০ জুলাই) সকালে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ কথা জানান।
তিনি বলেন, নিহত জঙ্গিদের মৃতদেহ ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে রয়েছে। নিহতদের রক্ত ও মাথার চুল সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে জমা দেওয়া হবে।
সোহেল মাহমুদ বলেন, হামলা চালানোর আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কিনা কিংবা কোনো মাদক সেবন করেছিলো সেটাও পরীক্ষা করা হবে।
গত ১ জুলাই রাত ৯টার দিকে গুলশান আর্টিজান বেকারিতে এক দল সন্ত্রাসী হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৮ নিহত হন।























































