স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুরের এগারগ্রাম বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় বাজারের খাস জমিতে স্থাপিত অবৈধ ১৪টি দোকান উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত খাস জমি ইউসুফপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















































