শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমেক হাসপাতালে এক কিশোরী ধর্ষিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৬

স্টাফ রিপোর্টার ঃ
ইপিজেডে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে মেডিকেল চেকআপের নামে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চর্তুথ তলার একটি কক্ষে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। ২১ জুলাই রাতে এ ঘটনায় কিশোরী বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার (২২ জুলাই) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরীটি কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিশোরী কুমিল্লার বরুড়া উপজেলার জোয়াগ গ্রামের বাসিন্দা। ছোট বেলা থেকেই মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো এই কিশোরী। পরে কুমিল্লা বিসিকে কয়েকদিন চাকুরি করে। পরে অল্প বেতনের সে চাকুরি ছেড়ে দিয়ে কুমিল্লা ইপিজেডে চাকুরির জন্য গত সোমবার ঘর থেকে বের হয় এই কিশোরী।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা ইপিজেডে চাকুরি খুজঁতে গিয়ে প্রতারকের খপ্পড়ে পড়ে ধর্ষণের শিকার হয় কিশোরী। প্রতারক ব্যক্তি নিজেকে ইপিজেডের ব্রান্ডিক্স নামক একটি কোম্পানীর কর্মকর্তা পরিচয় দিয়ে মেয়েটিকে জানায় চাকুরির জন্য তাকে মেডিকেল চেকআপ করাতে হবে।
এরপর সেই ব্যক্তিই কৌশলে মেয়েটিকে নিয়ে যায় কুমেক এর ৪ তলার একটি নির্জন কক্ষে। মুখে চেতনানাশক ওষুধ দিয়ে ধর্ষণ করে কিশোরীকে ফেলে পালিয়ে যায় ধর্ষক। ধর্ষনের পর ঘটনাটি ধামাচাপাঁ দেওয়ার চেষ্টা করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন ঘৃণ্যতম কাজে হাসপাতালের কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে এখন গুঞ্জন চলছে।
কুমেকের উপ-পরিচালক ডাঃ গোলাম সারোয়ার জানান, এখন পর্যন্ত এ ঘটনায় মেডিকেল কলেজের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। কুমেক হাসপাতাল পরিচালক ট্রেনিংয়ে আছে। তিনি আসার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, কিশোরীর কোন স্বজন নেই। তাই তার বক্তব্য শুনে তাকেই বাদি করে একটি মামলা হয়েছে কোতয়ালী থানায়। আসামীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি