সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে ব্যাপকহারে বেড়েছে ডেঙ্গু জ্বর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৬

MOSHAপূর্বাশা ডেস্ক:

রাজধানীতে দেখা দিয়েছে ডেঙ্গ জ্বরের প্রকোপ। যার ফলে প্রতিদিন গড়ে ৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেলসহ অন্যান্য মেডিকেলে। বিশেষজ্ঞ চিকৎসকরা বলছেন, অবহেলার কারণে মৃত্যুও ঘটাতে পারে এই ভাইরাস। তাই লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের।

ডোরাকাটা কালচে এডিস মশাই ‘ডেঙ্গু ভাইরাস’ বহন করে। যার ফলে এই ধরণের মশায় কামড় দিলেই ভাইরাস চলে যায় মানব দেহে। তার পরে মানব দেহের শরীরের কাপুনি দিয়ে জ্বরসহ শরীররে ব্যাথা শুরু হয়। এছাড়া ডেঙ্গুর লক্ষণগুলোর মধ্যে অন্যতম হলো মাথাব্যাথা, নাক দিয়ে রক্ত পরা, বমি ও পেটে ব্যাথা।

চিকিৎসকরা বলছেন,  কারও ডেঙ্গু জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়া। কারণ, অনেক ক্ষেত্রে এটি প্রাণঘাতী হয়ে ওঠে।

এদিকে ডেঙ্গু ভাইরাস প্রতিরোধের টিকা কম হওয়ায় , বিশেষজ্ঞরা সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। তারা বলেন, বাসা বাড়ি পরিষ্কার রাখা, ফুলের টপ পরিষ্কার রাখা, এবং দিনে ঘুমালে মাশারি টাঙ্গিয়ে ঘুমানো। কারণ এই ধরনের মশা সাধারণত দিনে কামড়ায় তাই সকলকে এই সকল বিষয়ে সচেতন হলেই কিছুটা রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকেরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি