পূর্বাশা ডেস্ক:
আবারও ইনজুরিতে পড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ইংল্যান্ডে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে তিনি কাঁধের ইনজুতিতের পড়েছেন। গত ম্যাচে মাঠেই ব্যথাটা একটু অনুভব করছিলেন মুস্তাফিজুর রহমান।
ম্যাচের পর সেটা আরও বেড়েছে। ইংল্যান্ড থেকে টেলিফোনে একটি দৈনিককে মুস্তাফিজ নিজেই জানালেন, ‘কাঁধের পুরোনো ব্যথাটাই আবার নতুন করে হচ্ছে। এখানে ফিজিওকে দেখিয়েছি।’
ফিজিওর পরামর্শ অনুযায়ী আজ-কালের মধ্যে কাঁধের স্ক্যান করানোর কথা মুস্তাফিজের। চোটের অবস্থাটা এরপরই পুরোপুরি বোঝা যাবে বলে জানিয়েছেন সাসেক্সের হয়ে খেলতে যাওয়া বাঁহাতি এই পেসার। ব্যথার কারণে আজকের ম্যাচে মুস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি।


























































