শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশের মানুষ জঙ্গিবাদকে ঘৃণা করে: আইজিপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৬

shohi

পূর্বাশা ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, এই দেশের মানুষ জঙ্গিবাদকে ঘৃণা করে। তার দৃষ্টান্ত আশুলিয়া ঘটনায় নিহত এক জঙ্গীর জানাজায় মাত্র ইমাম ছিলেন। কোন মানুষ তার জানাজায় অংশ গ্রহণ করেনি।

রোববার সকালে কক্সবাজারে হোটেল কক্সটুডে’র সম্মেলন কক্ষে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ’বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদে কোন শান্তি নেই। এই দেশের মুসলিম জঙ্গীবাদকে ঘৃনা করে। জঙ্গিবাদ কোনভাবেই কল্যাণ বয়ে আনতে পারেনা।

পুলিশ প্রধান বলেন, জঙ্গীবাদ প্রতীরোধে একসঙ্গে কাজ করতে হবে। জঙ্গীবাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যেতে হবে। এসময় তিনি মসজিদ-মন্দিরে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালানোর আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক সংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মো. শাহজাহান, সাংবাদিক ইউনিয়নের কক্সবাজার জেলা সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা হোটেল মোটেল ঐক্য জোটের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, কক্সবাজার পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি