শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডিসি সম্মেলন শুরু হচ্ছে ২৬ জুলাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৬

18

পূর্বাশা ডেস্ক:

আগামী ২৬ জুলাই থেকে রাজধানীতে ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন শুরু হচ্ছে। চলবে ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজ শনিবার সংবাদ সম্মেলনে একথা জানান।

সচিবালয়েল মন্ত্রিপরিষদের সভাকক্ষে শনিবার এ সংক্রান্ত বৈঠক হয়। বৈঠক শেষে তিনি বলেন, সম্মেলনে প্রথম দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা অংশগ্রহণ করবেন। চারদিনব্যাপী এই সম্মেলনে সর্বমোট ২২টি অধিবেশন ও ১৮টি কার্যঅধিবেশন হবে।

তিনি আরও জানান, এ সম্মেলনে ৩৯টি মন্ত্রণালয় অংশ নেবে। সম্মেলনের জন্য এরই মধ্যে ৩৩৬টি প্রস্তাব পাওয়া গেছে। সবচেয়ে বেশি, ২৭টি প্রস্তাব দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এরপর আছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা দিয়েছে ২৫টি প্রস্তাব।

মূল আলোচ্য বিষয়গুলো হচ্ছে, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, দারিদ্রতা বিমোচন কর্মসূচির বাস্তবায়ন, সামাজির নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগা প্রযুক্তির ব্যবস্থা, ই-গর্ভন্যান্স, শিক্ষার মনোন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও সমন্বয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি