শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বরাদ্দের অর্ধেক টাকা যায় এমপিদের পকেটে : তথ্যমন্ত্রী


বরাদ্দের অর্ধেক টাকা যায় এমপিদের পকেটে : তথ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৬

33-1-550x415 পূর্বাশা ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দরিদ্রদের জন্য কর্মসূচির টিআর ও কাবিখা বরাদ্দের ৮০ শতাংশই চুরি হয়। ৩০০ কোটি টাকা বরাদ্দ হলে ১৫০ কোটি টাকা (অর্ধেক) যায় এমপিদের পকেটে। বাকি ১৫০ কোটি টাকার সিংহভাগ যায় চেয়ারম্যান-মেম্বারদের পকেটে। আমরা চোখ বন্ধ করে এ দুর্নীতিকে প্রশ্র্রয় দিয়ে যাচ্ছি।

রাজধানীর শেরে বাংলা নগরে পিকেএসএফ ভবনে ‘গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিট ২০১৬’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সব এমপিই হয়তো চুরি করেন না। কিন্তু  বেশির ভাগ এমপিই এ কাজটি করেন। এ জন্য উন্নয়ন বাজেটের অর্থ সরাসরি ইউনিয়ন পরিষদের বাজেটে দেওয়া উচিত। এতে উন্নয়ন বৈষম্য কমে আসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরে সচিব মনজুরুল ইসলাম ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ সামিট ২০১৬ এর আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জামান আহমেদ। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি